অপেক্ষা

চাঁদ সুলতানা নকশী | বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

অপেক্ষা তো সেদিনের জন্য যেদিন তুমি বলবে;

তার মতো করে কেউ আমাকে এতো ভালোবাসেনি।

অপেক্ষা তো সেদিনের জন্য জমিয়ে রাখলাম

যেদিন তুমি খুব করে বুঝতে পারবে,

কতটা খুচরো পয়সার মত আমার সাথে আচরণ করেছিলে।

অপেক্ষা তো সেদিনের জন্যই জমিয়ে রাখলাম

যখন তীর্থের কাকের মতো তুমিও খুঁজবে আমায় পথের

শেষ সীমান্তে কিংবা দিগন্ত বিস্তৃত আকাশ জুড়ে।

অপেক্ষা তো সেদিনের জন্য বেঁধে রাখলাম

যেদিন তুমি জলের অভাবে বাঁধ ভাঙা

জলে আটকাতে পারবে না নিজেকে।

অপেক্ষা তো সেদিনের জন্য যেদিন তুমি অনুভব করবে

ভীষণ রকম ভালোবাসার পরেও কীভাবে অনুভূতি

অপ্রকাশিত হয়ে আটকে থাকে জমাট বাঁধা শোণিতক্ষরণ বুকে।

অপেক্ষায় তো সেদিনের জন্য বর্ণহীন কাগজের ভাঁজে

লুকিয়ে রাখলাম যেদিন নীল কালির ছোঁয়ায় তুমি

সবকিছু রঙিন করতে চাইলেও সমস্ত জুড়ে

নিষ্প্রভ হয়েই পড়ে থাকবে।

অপেক্ষা তো সে আঁধারের জন্য যে আঁধারে

আমি ডুবে গিয়েছিলাম আলোকবর্ষ দূরে;

সে আঁধারে তুমিও হারাবে কারণে বা অকারণে।

অপেক্ষা তো সেদিনের জন্য যেদিন তুমি আফসোস

করে বলবে ‘যাকে সারাজীবন শুধু ভালোবাসতে

চেয়েছিলাম কিন্তু মুহূর্ত যেন অপূর্ণতায়

হারিয়ে গেল শূন্যতার মাঝে,

আর আমি নিরুপায় হয়ে নীরবে,

নিঃসঙ্গতায় হেঁটে যায় এক আকাশ সমান অভিমান নিয়ে।

পূর্ববর্তী নিবন্ধঈদের খুশি
পরবর্তী নিবন্ধঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি- ঈদ মানে ছোটো বড়ো ভালোবাসাবাসি