চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং চট্টগ্রাম সিটি মেয়রের সার্বিক পৃষ্ঠপোষকতায় সিডিএফএ–মেয়র অনূর্ধ্ব–১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ নেবে আকুবদন্ডী ফুটবল একাডেমি এবং রামপুর ফুটবল একাডেমি। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।












