অনুমতি ছাড়া পাহাড় কাটা, খাগড়াছড়িতে ৪ জনের বিরুদ্ধে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৭ এপ্রিল, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে অনুমতি ছাড়া পাহাড় কাটার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পরিবেশ অধিদপ্তর খাগড়াছড়ির সহকারী পরিচালক হাছান আহম্মদ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর আওতায় মহালছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন মো. ইসমাইল হোসেন (৪৬), মো. রুবেল হোসেন (৩৮), মো. সাখাওয়াত হোসেন (৩৬) এবং মো. দ্বীন ইসলাম (৩৬)

পরিবেশ অধিদপ্তরের খাগড়াছড়ি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাছান আহম্মদ জানায়, উপজেলার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাটিংটিলা এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটার সময় গত ২৩ এপ্রিল সেনাবাহিনীর একটি টহল দল অভিযুক্তদের একটি পেলোডারসহ হাতেনাতে আটক করে। পরে তাদের মহালছড়ি থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পায়। এই ঘটনায় ঐদিনই মহালছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসৌরবিদ্যুতে অপার সম্ভাবনা,তবুও পিছিয়ে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধমিয়ানমারে ১১ বাংলাদেশি আটক, দুটি নৌকা জব্দ