অধ্যাপক আবদুল মালেক নূরী

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর আলাওল ডিগ্রি কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যাপক আবদুল মালেক নূরী গতকাল বুধবার দুপুর ২টা ১৫মিনিটে উপজেলা ভূমি অফিসের সামনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী ৩ ছেলে ৩ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

আজ বৃহস্পতিবার মরহুমের প্রথম জানাজা সকাল ৯ টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে, দ্বিতীয় জানাজা সকাল ১১টায় সরল ইউনিয়নের ভাদালিয়া নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক আব্দুল মালেক নূরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেনবাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ভাইস চেয়ারম্যান রেহেনা আকতার কাজেমী, বাঁশখালী পৌরসভার মেয়র এসএম তোফাইল বিন হোছাইন, সাংবাদিক কল্যাণ বড়ুয়া, আলাওল কলেজ শিক্ষক পরিষদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবেগম লুৎফুন্নেছা ওয়ারেচী
পরবর্তী নিবন্ধতাহের-মনজুর সুন্নিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণ