অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের হাটহাজারী প্রধান ক্যাম্পাসে ২৫০ জন ছাত্র–ছাত্রী ও খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে বেল্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষক সিহান অধ্যক্ষ অজয় দে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর ড. আক্কাস আহমদ, বক্তব্য দেন হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটি সভাপতি নুরু নবী চৌধুরী নুরু। উদ্বোধক ছিলেন আলিফ হাসপাতালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল। অতিথি ছিলেন এডভোকেট মো. মহসিন, মো. সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন হাটহাজারী উন্নয়ন সচেতন নাগরিক কমিটি সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন বিপ্লব। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন সহকারী মহিলা প্রশিক্ষক দিয়া দে আঁখি, মো. জাহেদ, অর্প তালুকদার ও মো. মেহেদী হাসান হাসিব। প্রেস বিজ্ঞপ্তি।












