অংশ নিলেন ৯ দেশের ১১০০ অ্যাথলেট

পতেঙ্গা সৈকতে হাফ ম্যারাথন

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দৌঁড়ালেন ৯টি দেশের ১১০০ অ্যাথলেট। গতকাল শুক্রবার বিএম এলপি গ্যাস–আরআরসি হাফ ম্যরাথনে বিভিন্ন বয়সী দৌড়বিদদের প্রতিযোগিতায় মুখর হয়ে উঠেছিল পতেঙ্গা সৈকত এলাকা। ভোর সাড়ে ৫টায় পতেঙ্গা সমুদ্র সৈকতে দৌড়ের সূচনা হয়। প্রতিযোগিতায় ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ১ কিলোমিটার এই তিনটি ক্যাটাগরিতে অংশ নেন দৌড়বিদেরা। অনুষ্ঠানে রেস ডিরেক্টর তোফাজ্জল হোসাইন বলেন, দৌড়ের মাধ্যমে সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। দেশ–বিদেশের এত সংখ্যক রানারের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। আয়োজকদের অন্যতম হাসান মাহাদী বলেন, সবার সহযোগিতা ও অংশগ্রহণে আয়োজনটি সফল হয়েছে। চট্টগ্রামে রানিং সংস্কৃতিকে আরও এগিয়ে নিতে আমরা কাজ করে যেতে চাই।’ ১০ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণকারী লায়ন জুনায়েদ রহমান রিফাত বলেন, নিয়মিত দৌড় ও শরীরচর্চা মনের সার্বিক সুস্থতা বজায় রাখে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এলপি গ্যাসের প্রজেক্ট কো–অর্ডিনেটর নাছিরুল করিম ইফাজ। তিনি বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের বিকল্প নেই। নিয়মিত দৌড় ও শারীরিক পরিশ্রম হৃদযন্ত্রকে সুস্থ রাখতে, শারীরিক সক্ষমতা বাড়াতে এবং মানসিক প্রশান্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার ১০ ও ২১ কিলোমিটার ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন–আশরাফুল কাশেম, আয়েশা আক্তার জুলি, বায়োলি তাগাদে মোসাইন, মেহেদী ও মাইচিং মারমা। তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন অবস্থানে বিজয়ীসহ প্রায় ২৬ জন দৌড়বিদ পডিয়াম অর্জন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে মেডেল তুলে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধস্পেনের প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস জিতলেন মেসি
পরবর্তী নিবন্ধবিসিবি একাদশ-ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচ ড্র