আমরা জাগাই স্বপ্ন, ভূমির বুকের ভেতর প্রাণ, আমরা মাতাই স্বপ্ন, বাগের সকল ফুলের ঘ্রাণ’–স্লোগানকে সামনে রেখে বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নগরীর ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় ১০ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন–অংকুর বৃত্তি প্রকল্পের প্রধান উপদেষ্টা মাইনুনুল ইসলাম মামুন, প্রকল্পের আহ্বায়ক রাকিবুল ইসলাম, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মুহাম্মদ তজল্লী আজাদ। আমন্ত্রিত অতিথি ছিলেন– সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার, অংকুরের সাবেক উপদেষ্টা ইমরান হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












