হাটহাজারীতে শাহ মুনিরীয়া মুঈনীয়া মাদরাসায় কোরআন শরীফ বিতরণ

| শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

সিলেটচট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এবং পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে মানবিক সংগঠন শাহনাজ বেগমমোহাম্মদ মিয়া মেম্বার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় হাটহাজারী ফতেপুর ইউনিয়নের শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ, রেয়াল, চেয়ার, টেবিল ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। গত ১৬ ফেব্রুয়ারি মাদরাসা অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে ও স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল হক, প্রধান শিক্ষক মুহাম্মদ এনাম।প্রধান অতিথি শাহ মুনিরীয়া মুঈনীয়া এতিমখানা ও মাদরাসার উন্নয়নে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, আকতার হোসেন শাকিল, নজিব চৌধুরী, ইয়াছমিন আকতার, প্রিয়া বেগম, নাহিদা আরজু মুক্তা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ওজনে অনিয়ম ১২ প্রতিষ্ঠানকে জরিমানা
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্রের সিসি ক্যামেরার ভিডিও সংরক্ষণের নির্দেশ