সাতকানিয়ার হত্যাসহ ১৫ মামলার পলাতক আসামি খোরশেদ আলম প্রকাশ খুইশ্যাকে (৪৪) পটিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত সোমবার বিকালে পটিয়ার রশিদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ সাতকানিয়া উপজেলার ছোট ঢেমশা এলাকার মৃত আমিনুর রশিদের পুত্র।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, সাতকানিয়া থানায় হত্যা, হত্যা প্রচেষ্টা ও নাশকতাসহ ১৫ মামলার আসামি খোরশেদ আলম খুইশ্যা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সোমবার বিকালে তিনি পটিয়ার রশিদাবাদ এলাকায় অবস্থান করার বিষয়ে গোপনে সংবাদ পেয়ে র্যাব–৭ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত খুইশ্যাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতকানিয়া থানার ডিউটি অফিসার এসআই রতন মল্লিক জানান, র্যাব–৭ সাতকানিয়া থানার ১৫ মামলার আসামি খোরশেদ আলম খুইশ্যাকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করে। গতকাল মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।












