বৃহত্তর নোয়াখালী পেশাজীবী সমিতি চট্টগ্রামের দোয়া মাহফিল

| বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ at ১২:১৩ অপরাহ্ণ

বৃহত্তর নোয়াখালী পেশাজীবী সমিতি চট্টগ্রামের উদ্যোগে গত রোববার রমজানের তৎপর্য শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল শহরের একটি রেষ্টুরেন্টের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এপিওয়েলের এমডি আবু সালেহ মোহাম্মদ অর্পন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব অহিদুন্নবী চৌধুরী বাবু।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রো ভিসি (একাডেমি) প্রফেসর ড. মো. শামীম উদ্দীন খান। প্রধান বক্তা ছিলেন চবির প্রো ভিসি (এডমিন) প্রফেসর ড. মো. কামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রফেসর ড. মো. নিয়াজ আহমেদ, প্রফেসর ড. মো. সাহাবুদ্দিন, যুগ্ম জেলা দায়রা জজ শাহীন সিরাজ, ডিসি নর্থ আমিরুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব এস এম কালাম আজাদ, সাব্বির আহমেদ, প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, সেক্রেটারি গোলাম মাওলা মুরাদ, সাজিনাজ গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান শফিকুর রহমান, নোয়াখালী সমিতির সদস্য সচিব জসিম উদ্দীন ফিরোজ, মহিউদ্দিন, মোরশেদুল আলম।

অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রামসহ বৃহত্তর নোয়াখালীর সকল পেশার লোকজন ঐক্যবদ্ধ ও ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে সংযোগ বৃদ্ধি করে এ অঞ্চলের লোকদের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিয়ত উল্ল্যাহ শহিদ, জাবেদ হোসেন, আতিক তুহিন, নুরুল ইসলাম, আবদুল কাদের, আজিজ আজাদ, নুর উদ্দীন, মোরশেদ তমাল, আনোয়ার হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪৮ ঘন্টা পর অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী আটক
পরবর্তী নিবন্ধমক্কায় সড়ক দুর্ঘটনায় পটিয়ার প্রবাসীর মৃত্যু