প্রাবন্ধিক বিপ্লব বড়ুয়া সম্পাদিত মুক্তবুদ্ধি চর্চা বিষয়ক পত্রিকা ‘অভিমুখ’ এর সূচনা সংখ্যার প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন,বর্তমান সময়ে দেশের অধিক সংখ্যক মানুষ সামাজিক মাধ্যমের প্রতি ঝুঁকে পড়ার কারণে পাঠচর্চা থেকে দূরে সরে যাচ্ছে। সঙ্কুচিত হয়ে পড়েছে জ্ঞানের গভীরতা। বিভিন্ন ডিভাইসে আসক্তির কারণে পড়ার প্রতি মনোযোগ হারাচ্ছে। ডিভাইস এখন মাদকাসক্তি থেকেও ভয়ংকর। এই মহাদুর্যোগ থেকে উত্তরণ ঘটাতে না পারলে আগামীতে জাতি জ্ঞানশূন্য হয়ে পড়বে।
গত ১০ মার্চ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে প্রকাশনা উৎসবে বক্তারা আরো বলেন, অফলাইনে পত্রিকা পড়ার আনন্দই আলাদা। এতে করে চিন্তাশক্তির গভীরতা বাড়ে। জ্ঞানমুখী সমাজ বিনির্মাণে ‘অভিমুখ’ প্রচেষ্টা চালিয়ে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এতে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়া। তিনি বলেন, যেদিকে তাকাই চারিদিকে যেন অন্ধকার গ্রাস করছে। কোথাও কোনোরকম শৃঙ্খলা নেই। রাস্তায় নামলেই যেন বিপদ তেড়ে আসে। প্রতিদিন দুর্ঘটনার খবর শুনতে হয়।
খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি, যোগাযোগ, প্রশাসন সবখানে দুর্নীতিবাজ, ভেজাল কারবারিদের দাপট চলছে। স্বস্তির নিশ্বাস ফেলার কোনো সুযোগ নেই। এ যেন এক দুখিনি বাংলাদেশ।
উৎসব উদ্বোধন করেন লায়ন ডা. মৃদুল বড়ুয়া চৌধুরী। অধ্যক্ষ সুপ্রতিম বড়ুয়ার সভাপতিত্বে প্রকাশনা উৎসবে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. প্রীতি বড়ুয়া, ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস বাংলাদেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সিদ্ধার্থ বড়ুয়া, সাংবাদিক আবসার মাহফুজ, আবু তালেব বেলাল ও মোহম্মদ জয়নুল আবেদীন। কথামালায় অংশ নেন অরুন কুমার বড়ুয়া দেবু, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, অধ্যক্ষ তুষার কান্তি বড়ুয়া, রিটন কুমার বড়ুয়া, লায়ন টিংকু বড়ুয়া, চারুউত্তম বড়ুয়া, বিবেকানন্দ বড়ুয়া চৌধুরী কাঞ্চন, প্রকৌশলী সীমান্ত বড়ুয়া, বাসুদেব খাস্তগীর, কবি ভাগ্যধন বড়ুয়া, রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড, ডা. স্নেহাশীষ বড়ুয়া, রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, লায়ন ধনঞ্জয় বড়য়া রুবেল, বিদ্রোহী বড়ুয়া, লায়ন সোহেল বড়ুয়া ও এপেক্সিয়ান মৃণাল কান্তি বড়ুয়া।
সংগঠক সুমন বড়ুয়া বাপ্পির সঞ্চালনায় বক্তব্য দেন ‘অভিমুখ’ পত্রিকার সম্পাদক বিপ্লব বড়ুয়া, উৎপলকান্তি বড়ুয়া, জুলি বড়ুয়া, বিকাশ কান্তি বড়ুয়া, মো. নুরুল আজাদ, মো. শাহজাহান চৌধুরী, রনেশ চৌধুরী, কল্লোল নাথ, সহসম্পাদক সেতু বড়ুয়া, রঞ্জন বড়ুয়া ও মিল্টন দে।স্বরচিত লেখা পাঠ করেন দীপক বড়ুয়া, কবি ইউসুফ মুহম্মদ, কেশব জিপসী, রানা কুমার সিংহ, লিটন কুমার চৌধুরী, বিভাস গুহ ও সস্তোষ কুমার শীল। আবৃত্তি পরিবেশন করেন প্রতিমা দাশ, শিমলা চৌধুরী, দেবলিনা চৌধুরী, অদৃতা বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












