কর্ণফুলী শিশু বিদ্যালয়ে দড়ি লাফ প্রতিযোগিতা

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:২৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী শিশু বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘রূপসী কাপ্তাই’ এর উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যময় ‘দড়ি লাফ’ খেলা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শহীদ উল্যাহ্‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দড়ি লাফ খেলা উপভোগ করেন। খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন কেপিএমের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) আব্দুল্লাহ আল মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন কর্ণফুলী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ জেসমিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক তাহেরা পারভীন রুমা। প্রতিযোগিতায় প্রথম হয় অনামিকা মল্লিক, ২য় হয় সামান্তা হক নূহন এবং ৩য় হয় রাইসা আক্তার। দড়িলাফ খেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন কেপিএম মহিলা ক্লাবের সভানেত্রী উম্মে আয়মন তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএমের মহাব্যবস্থাপক (উৎপাদন) মো. মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদ এবং কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেটে এগিয়ে গেল খুলনা, রংপুর
পরবর্তী নিবন্ধকারাতে ফেডারেশনের ‘এ’ গ্রেড সার্টিফাইড কোচ হলেন রনি